ভিয়েনা ১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা উপসাগরে ইরানের হামলা ‘বেপরোয়া’: যুক্তরাষ্ট্র ও আরব মিত্ররা লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত মাছ ধরার নিষেধাজ্ঞা : লালমোহনে কর্মহীন প্রায় ২৭ হাজার জেলে লালমোহনে বিলুপ্তির পথে দৃষ্টিনন্দন ঢোল কলমি গাছ ! টাঙ্গাইলে দীর্ঘ প্রতীক্ষিত আমতলা–বৈল্যা সড়কের উদ্বোধন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবেলায় সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত

হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
  • ৩৬ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ মাইক্রো বাসের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।

সোমবার বেলা আড়াই টায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বাখর নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা গামী আল মোবারাকা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৩ যাত্রীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এসময় খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহাম্মেদ বলেন, আমরা দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছি। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস

জনপ্রিয়

হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত

আপডেটের সময় ১২:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২