ভিয়েনা ১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্য সফর শেষে বাইডেনের জেদ্দাহ ত্যাগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
  • ৪৭ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এয়ার ফোর্স ওয়ানযোগে শনিবার সৌদি আরব ত্যাগ করেছেন। এরমধ্য দিয়ে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের পর তিনি  প্রথম এ অঞ্চলে তার ৪ দিনের সফর শেষ করলেন।

এ সফরকালে তিনি ইরানকে মোকাবিলায় মধ্যপ্রাচ্যে মার্কিন সম্পৃক্ততার বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। পাশাপাশি, চীন ও রাশিয়ার সঙ্গে কৌশলগত প্রতিযোগিতায় প্রভাবের কথাও তুলে ধরেছেন।

এর আগে শনিবার সকালে ইরাক, মিসর ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন বাইডেন। এই নেতাদের কারও কারও সঙ্গে এটিই প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রথম বৈঠক।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সঙ্গ ছাড়বে না। চার দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবের জেদ্দায় শীর্ষ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। জো বাইডেন বলেন, আমরা দূরে সরে যাবো না। এমন শূন্যতা তৈরি করবো না যা চীন, রাশিয়া বা ইরান পূরণ করতে পারে।

সৌদি রাষ্ট্র পরিচালিত চ্যানেল আল- একবারিয়া জানায়, জেদ্দাহ বিমান বন্দরে তাকে বিদায় জানান মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল- ফয়সাল।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মধ্যপ্রাচ্য সফর শেষে বাইডেনের জেদ্দাহ ত্যাগ

আপডেটের সময় ০৬:২৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২