ভিয়েনা ০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা উপসাগরে ইরানের হামলা ‘বেপরোয়া’: যুক্তরাষ্ট্র ও আরব মিত্ররা লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত মাছ ধরার নিষেধাজ্ঞা : লালমোহনে কর্মহীন প্রায় ২৭ হাজার জেলে লালমোহনে বিলুপ্তির পথে দৃষ্টিনন্দন ঢোল কলমি গাছ ! টাঙ্গাইলে দীর্ঘ প্রতীক্ষিত আমতলা–বৈল্যা সড়কের উদ্বোধন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবেলায় সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত

হাজিদের ফিরতি ফ্লাইট শুরু বৃহস্পতিবার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৭:১২ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২
  • ৪১ সময় দেখুন

ঢাকা: হজ কার্যক্রম শেষে এবার দেশে ফিরতে প্রস্তুত হাজিরা। বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে দেশে ফেরা শুরু করবেন তারা। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকাগামী যাত্রী নিয়ে বাংলাদেশের উদ্দেশে উড়াল দেবে। তবে ফ্লাইটে কতজন যাত্রী থাকবেন তা এখনো নির্ধারণ হয়নি।

সোমবার (১১ জুলাই) বাংলাদেশ হজ অফিস (ঢাকা) জানিয়েছে, বৃহস্পতিবার সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সেরও (সাউদিয়া) ফ্লাইট রয়েছে। বিমান, সাউদিয়া এবং ফ্লাইনাসের ফ্লাইটে সব হজযাত্রী ফিরতে ৪ আগস্ট পর্যন্ত সময় লাগবে।

এবার বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার। জুলাইয়ে দ্বিতীয় দফায় অতিরিক্ত ২ হাজার ৪১৫ জনকে পাঠানোর কোটা মঞ্জুর করে তারা। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন।

এবার হজে গিয়ে সৌদি আরবে মারা গেছেন ১৫ জন হজযাত্রী। তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৫ জন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হাজিদের ফিরতি ফ্লাইট শুরু বৃহস্পতিবার

আপডেটের সময় ০৭:০৭:১২ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২