ভিয়েনা ০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

আজ পবিত্র হজ্বের প্রধান আনুষ্ঠানিকতা আরাফাতের দিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
  • ৪১ সময় দেখুন

আজ শুক্রবার পবিত্র হজ্বের আরাফাত দিবস। আজকের দিনে ইয়াওমুল আরাফা বা হাজিদের আরাফার ময়দানে অবস্থানের দিন। এই দিনকেই হজ্বের দিন বলা হয়

আন্তর্জাতিক ডেস্কঃ বৈশ্বিক মহামারী করোনার পর এই বছরই প্রথম বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ লাখ হজ্বযাত্রী সমবেত হয়েছেন ইসলামের অনেক স্মৃতিবিজড়িত ঐতিহাসিক এই আরাফাতের ময়দানে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই ময়দানে অবস্থান করা হজ্বের প্রধান আষ্ঠানিকতা।

আজ আরাফাতের ময়দানে লাখ লাখ হাজীর কণ্ঠে ধ্বনিত হচ্ছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক’ (অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার)।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে সমবেত হওয়া মুসল্লিরা গতকাল মিনায় নিজ নিজ তাঁবুতে নামাজ আদায়সহ অন্যান্য ইবাদত করছেন। সেখানে ফজরের নামাজ পড়ে আজ সূর্যোদয়ের আগেই হাজিরা ঐতিহাসিক আরাফাতের ময়দানে হাজির হন। সেখানে উপস্থিত হওয়হওহজ্বের যতম ফরজ।

আরাফাত ময়দানের তিন দিক পাহাড় বেষ্টিত। মাঝে দুই মাইল দৈর্ঘ্য ও দুই মাইল প্রস্থের এই সমতল ভূমি। আরবিতে জাবাল মানে হল পাহাড়। আর জাবালে রহমত হলো রহমতের পাহাড়।

আল্লাহর নবী ও রাসূল হজরত মুহাম্মদ (সা.) জাবালে রহমত পাহাড়ের কাছে দাঁড়িয়ে বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন। একে কেউ কেউ দোয়ার পাহাড়ও বলে থাকে। বলা হয়ে থাকে, এই পাহাড়ে হজরত আদম (আ.) ও হজরত হাওয়ার (আ.) দেখা হয়েছিল।

আরাফাতের ময়দানে খুতবার পর জোহর ও আসরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। এ ছাড়া আল্লাহর জিকিরে মশগুল থাকবেন হাজিরা। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থানের পর হাজিরা মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন।

আরাফাতের পরের দিন অর্থাৎ আগামীকাল শনিবার (৯ জুলাই) হাজীরা কুরবানী করবেন এবং সৌদি আরব সহ সমগ্র আরব বিশ্ব সহ ইউরোপ এবং আমেরিকা মহাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। আর বাংলাদেশে ঈদুল আযহা উদযাপিত হবে আগামী রবিবার ১০ জুলাই।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আজ পবিত্র হজ্বের প্রধান আনুষ্ঠানিকতা আরাফাতের দিন

আপডেটের সময় ১০:০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২