ভিয়েনা ০৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা উপসাগরে ইরানের হামলা ‘বেপরোয়া’: যুক্তরাষ্ট্র ও আরব মিত্ররা লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত মাছ ধরার নিষেধাজ্ঞা : লালমোহনে কর্মহীন প্রায় ২৭ হাজার জেলে লালমোহনে বিলুপ্তির পথে দৃষ্টিনন্দন ঢোল কলমি গাছ ! টাঙ্গাইলে দীর্ঘ প্রতীক্ষিত আমতলা–বৈল্যা সড়কের উদ্বোধন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবেলায় সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত

গৃহবধূর বাড়িতে এসে পরকিয়া প্রেমিক গণপিটুনির শিকার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
  • ৩৬ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে দ্বীন ইসলাম (২৫) নামের এক পরকিয়া প্রেমিক গৃহবধূর বাড়িতে এসে গণপিটুনির শিকার হয়েছেন।

শুক্রবার (০১জুলাই) রাতে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামে এ ঘটনা ঘটে। দ্বীন ইসলাম খুলনার রূপসা উপজেলার কামনা গ্রামের আনোয়ার
হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের এক জাহাজ-শ্রমিকের স্ত্রী দীর্ঘদিন ধরে পরকিয়া প্রেমে আসক্ত। তার স্বামী
বাড়ি না থাকায় শুক্রবার রাতে ফোন করে পরকিয়া প্রেমিক দ্বীন ইসলামকে খুলনা থেকে বাড়িতে ডেকে আনেন। পরে খবর পেয়ে স্থানীয়রা দুজনকে একই রুমে পেয়ে গণপিটুনি দিয়ে আটকিয়ে রাখে।

গত শনিবার সকালে স্থানীয় ইউপি সদস্য, গ্রামপুলিশ ও এলাকার লোকজন ছেলের অভিভাবক ও মেয়ের অভিভাবককে খবর দেয়। দ্বীন ইসলামকে তার বাবা আনোয়ার হোসেন এবং গৃহবধূকে তার বাবা মুচলেকা দিয়ে নিয়ে যান। গৃহবধূর স্বামী তার স্ত্রীকে বাবার বাড়ি পাঠাতে সম্মত হন।

ইন্দুরকানী সদর ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আমজাদ হোসেন জানান, গৃহবধূকে তার পরকিয়া প্রেমিকসহ রাতে স্থানীয়রা গনপিটুনি দিয়ে আটক করে। পরে ঘটনার সত্যতা মিললে উভয়ের অভিভাবক ডেকে তাদের হাতে দুজনকে তুলে দেয়া হয়।

এ ব্যপারে ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক জানান, এ বিষয় চেয়ারম্যান মেম্বাররা জানে। লিখত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গৃহবধূর বাড়িতে এসে পরকিয়া প্রেমিক গণপিটুনির শিকার

আপডেটের সময় ০৪:৫৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২