ভিয়েনা ০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

গ্রীষ্মে ইউরোপে করোনা বাড়ার আশঙ্কা রয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
  • ৪৫ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: চলতি গ্রীষ্মে ইউরোপে করোনার সংক্রমণ বাড়তে পারে বলে ধারণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)। সংস্থাটির ইউরোপ অঞ্চলের প্রধান হান্স ক্লুগ এক সাক্ষাৎকারে এমন আশঙ্কার কথা বলে দেশগুলোকে সংক্রমণ সংখ্যা গভীরভাবে পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন।

এরই মধ্যে গত মাসে ইউরোপে করোনার সংক্রমণ তিন গুণ বেড়ে গেছে বলেও জানান ডব্লিউএইচও’র কর্মকর্তা হান্স ক্লুগ।

ডব্লিউএইচও’র ইউরোপ শাখার প্রধান বলেন, ‘গত মে মাসের শেষ দিকেও ইউরোপে প্রতিদিন গড়ে দেড় লাখ মানুষ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হতেন। জুন মাস থেকে এই সংখ্যা বাড়তে শুরু করে এবং গত সপ্তাহের পরিসংখ্যান যাচাই করে আমরা জেনেছি—বর্তমানে ইউরোপে দৈনিক সংক্রমণ পৌঁছেছে প্রায় পাঁচ লাখে।’

হান্স ক্লুগ বলেন, ‘ইউরোপেরর সাত দেশ অস্ট্রিয়া, সাইপ্রাস, ফ্রান্স, জার্মানি, গ্রিস, লুক্সেমবার্গ ও পর্তুগালে বর্তমানে সংক্রণের ঊর্ধ্বগতি শুরু হয়েছে।’

গত শীতকালে যেখানে করোনায় দিনে চার থেকে পাঁচ হাজার করে মানুষ মারা গেছে। বর্তমানে সেই ইউরোপে ৫০০ জনের মতো মৃত্যু হচ্ছে। তবে, আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে। সংক্রমণ বৃদ্ধির ফলে মৃত্যুও বাড়ার আশঙ্কা দেখা দিচ্ছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গ্রীষ্মে ইউরোপে করোনা বাড়ার আশঙ্কা রয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেটের সময় ০৬:৩৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২