ভিয়েনা ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

পদ্মাসেতু দেখে বিএনপির গাত্রদাহ বেড়ে গেছে- এমপি জ্যাকব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
  • ৩৮ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল,চরফ্যাসন(ভোলা): যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন,বাংলাদেশের উন্নতি দেখলে স্বাধীনতা বিরোধীরা অস্বস্তিতে থাকেন। দেশে খারাপ কিছু দেখলে তারা শান্তি পায়। এজন্য পদ্মাসেতু দেখে সারা পৃথিবী যখন অবাক বিষ্ময়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আছেন তখন বিপরীত চিত্র বিএনপি-জামায়াতের মধ্যে। তারা চরম অস্বস্তিতে ভোগতে শুরু করেছেন। বেড়ে গেছে তাদের গাত্রদাহ। অসত্য গাত্রদাহে বিএনপি-জামায়াত নেতারা পদ্মাসেতু নিয়ে আবল – তাবল বকতে শুরু করেছেন।

সোমবার চরফ্যাসন ব্রজগোপাল টাউন হলে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বর্ধিতসভা ও কর্মী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের আজম্মের স্বপ্ন পদ্মাসেতু এখন আর স্বপ্ন নয়,বাস্তব। বিশ্বের দ্বিতীয় বৃহত্তর সেতু এখন বাংলাদেশের  ‘পদ্মাসেতু’, বাংলাদেশের মানুষের গর্ব আর অহংকারের প্রতীক। অনেক ষঢ়যন্ত্র মোকাবিলা করে পদ্মাসেতু নির্মাণে শেখ হাসিনার দৃঢ়নেতৃত্বে সারা বিশ্ব বিস্মিত। পদ্মাসেতু উদ্বোধনের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়ন ও অগ্রগতির অনন্য চূড়ায় উপস্থাপন করেছেন। প্রজম্মের পর প্রজম্ম দেশের মানুষ এই সেতুর সুবিধাভোগ করবে।আগামী ২৫ জুন পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান জনসমুদ্রে পরিনত হবে। যা বাংলাদেশের ইতিহাসে স্বরনীয় হয়ে থাকবে।

সুধি সমাবেশ ও কর্মী সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনির আহমেদ শুভ্র বক্তব্য রাখেন। সভায় উপজেলা আওয়ামীলীগসহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকসহ ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা উপস্থিত ছিলেন।

ভোলা /ইবিটাইমস

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পদ্মাসেতু দেখে বিএনপির গাত্রদাহ বেড়ে গেছে- এমপি জ্যাকব

আপডেটের সময় ০৩:৫৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২