ভিয়েনা ০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

খাদ্য সংকটে লাখো মানুষের প্রাণহানির আশঙ্কা ইতালির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
  • ৩৬ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া যুদ্ধ বন্ধ করে ইউক্রেনের বন্দরগুলো খুলে না দিলে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইতালি। খাদ্য সংকট নিয়ে ইতালির রোমে চলমান সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মাইও এ আশঙ্কা প্রকাশ করেন।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মাইও বলেন, ‘পরিস্থিতি সামাল দিতে আগামী কয়েক সপ্তাহ খুবই কঠিন সময়। কোটি কোটি টন খাদ্য শস্য মজুত থাকা ইউক্রেনের বন্দর যদি রাশিয়া খুলে না দেয়, তাহলে লাখ লাখ মানুষ ক্ষুধার যন্ত্রণায় মারা যেতে পারে।’

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘খোলাখুলিভাবে বলতে চাই, আমরা রাশিয়ার কাছ থেকে একদম পরিষ্কার ও সুনির্দিষ্ট সিগনাল চাইছি। কারণ, খাদ্যশস্য রপ্তানি আটকানো মানে হচ্ছে লাখ লাখ নারী, পুরুষ ও শিশুর মৃত্যুর বিষয় নিয়ে শত্রুতায় লিপ্ত হওয়া।’

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খাদ্য সংকটে লাখো মানুষের প্রাণহানির আশঙ্কা ইতালির

আপডেটের সময় ০৭:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২