ভিয়েনা ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

বিএম ডিপোর মালিক কেন গ্রেপ্তার হয়নি, সংসদে প্রশ্ন বিএনপি এমপি হারুনের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২২:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • ৪৮ সময় দেখুন

ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিককে এখনও গ্রেপ্তার করা হয়নি কেন, জাতীয় সংসদে এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। এই বিস্ফোরণের পেছনে কোনো জাতীয়, আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কি না, তা-ও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি। এ জন্য তিনি নামমাত্র কোনো কমিটি না করে একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন।

জাতীয় সংসদে রোববার পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন হারুনুর রশীদ। তিনি এই ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতি নিয়ে জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীর বিবৃতি দাবি করেন।

হারুনুর রশীদ বলেন, ‘আমি মনে করি, যেহেতু বন্দরগুলো আজকে আন্তর্জাতিক বিভিন্ন দেশ ব্যবহার করার সুযোগ পাচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে কি না, এখানে সেনাবাহিনীসহ যারা বিশেষজ্ঞ, একটি নিরপেক্ষ তদন্ত কমিটি দিয়ে তদন্ত হওয়া দরকার।’

হারুনুর রশীদ আরও বলেন, ‘সীতাকুণ্ডের এই ঘটনা একটি ভয়াবহ ঘটনা। গত ৫০ বছরে কোনো ডিপোতে এ ধরনের ঘটনা ঘটেনি। এটি একটি বেসরকারি ডিপো। এখানে কোনো জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কি না, তা দেখা জরুরি। এই ডিপোতে হাজার হাজার কনটেইনার সংরক্ষিত ছিল। যারা ব্যবস্থাপনার দায়িত্বে, ডিপোর মালিক এখনও গ্রেপ্তার হননি। যারা এটি পরিচালনার সঙ্গে জড়িত এখনও তাদের আইনের আওতায় আনা হয়নি।’

হারুনুর রশীদ বলেন, ‘ডিপোতে যে দাহ্য পদার্থের কনটেইনারে ছিল সে সম্পর্কে আগে থেকে তাদের অবহিত থাকা উচিত ছিল। সাধারণ কনটেইনারের মধ্যে দাহ্য পদার্থের কনটেইনার ঢুকালে যেকোনো সময় দুঘটনা ঘটতে পারে।’

সংসদ সদস্য প্রশ্ন রাখেন, ‘যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে তার দায়দায়িত্ব কে নেবে, যারা ক্ষতিগ্রস্ত হল তাদের কে অর্থ সহায়তা দেবে?

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএম ডিপোর মালিক কেন গ্রেপ্তার হয়নি, সংসদে প্রশ্ন বিএনপি এমপি হারুনের

আপডেটের সময় ০৬:২২:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২