ভিয়েনা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

চালের দাম ফের বাড়ল কুষ্টিয়ায়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
  • ৪০ সময় দেখুন
কুষ্টিয়া থেকে সাকিব হাসানঃ সারা দেশে চলমান অভিযানের মধ্যে কুষ্টিয়ার খুচরা বাজারে এক টাকা বেড়েছে মিনিকেট চালের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৭ টাকা দরে।
কুষ্টিয়া পৌর বাজারে সকালে কয়েকটি দোকানে কেজিপ্রতি বিক্রি তালিকায় ৬৫ টাকা কেনা এবং ৬৭ টাকায় মিনিকেট চাল বিক্রি লিখে রাখা হয়েছে।
খুচরা বিক্রেতা আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেছেন, ‘মিলগেটে মিনিকেট বিক্রি হচ্ছে ৬৪ টাকায়। তবে অর্ডার দেয়ার ৪-৫ দিন পর সরবরাহ করা হচ্ছে। এ অবস্থায় বাইরের আড়ত থেকে ৬৫ টাকায় কিনতে হচ্ছে, যা বিক্রি হচ্ছে ৬৭ টাকায়।’
চালের বাজারদর নিয়ন্ত্রণে সারা দেশে অভিযান শুরু হলেও যেখান থেকে চালের দর নিয়ন্ত্রিত হয় বলে অভিযোগ রয়েছে সেই কুষ্টিয়ায় এখনও অভিযান শুরু হয়নি।
এ ব্যাপারে কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী বলেন, ‘আমরা পাঁচটি টিম দিয়ে মনিটর করছি। উচ্চপর্যায় থেকে ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালানোর নির্দেশনা আছে, আমরা সে মোতাবেক অভিযান চালাব।’
অভিযান জোরদার করা হলে দাম কমতে পারে বলে আশা করেছেন বিক্রেতারা।
কুষ্টিয়া/ইবিটাইমস
জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চালের দাম ফের বাড়ল কুষ্টিয়ায়

আপডেটের সময় ০৪:১৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২