ভিয়েনা ০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

চরফ্যাসনে আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • ৬৪ সময় দেখুন

চরফ্যাসন ( ভোলা)প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই শ্লোগানে চরফ্যাসন উপজেলা আনসার ও ভিডিপি’র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে চরফ্যাসন আনসার ও ভিডিপি আয়োজনে স্থানীয় ব্রজগোপাল টাউন হলে এ সমাবেশ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান’র সভাপতিত্বে ভোলা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো.আহসান উল্লাহ প্রধান অতিথি এবং চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন বিশেষ অতিথির বক্তৃতা করেন। উপজেলা কৃষি অফিসার আহসান তাওহীদ, মেডিকেল অফিসার ডাঃমাকলুকুর রহমান,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাসিবুল হাসান শারদ,ইউনিয়ন দলনেতা মোঃ শাহাবুদ্দিন, খাদিজা বেগম,গোলাম মাওলা ও আল মামুন বক্তৃতা করেন।

সমাবেশে আনসার ভিডিপি সংগঠনে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ৮ টি বাইসাইকেল ৮ জন আনসার ভিডিপিদের তুলে দেয়া হয়। সেই সাথে উপস্থিত আমন্ত্রিত সকল অতিথি মন্ডলীদের কে উপহার সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সমাবেশে আনসার কমান্ডার, সহকারী কমান্ডার, কোম্পানী কমান্ডার, ভিডিপি ইউনিয়ন ও পৌর ভিডিপি, ওয়ার্ড দলপতি ও দলনেত্রীবৃন্দ সমাবেশে চরফ্যাসনের ২১ টি ইউনিয়নের ২শ আনসার ভিডিপি সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।

জামাল মোল্লা /ইবিটাইমস

জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনে আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

আপডেটের সময় ০৫:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২