ভিয়েনা ১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান “আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ

ভোলার দৌলতখানে ঝড়ে মাদ্রাসার ছাত্রাবাস ও ৫টি ঘর বিধ্বস্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
  • ৪৯ সময় দেখুন
সিমা বেগম (ভোলা প্রতিনিধি): ভোলার দৌলতখান উপজেলায় হঠাৎ ঝড়ে মাদ্রাসার ছাত্রাবাসসহ ৫ টি বসত ঘর লন্ডভন্ড হয়েছে। এতে মাদ্রাসার শিক্ষার্থীসহ আহত হয়েছে অন্তত: ৫ জন।
শনিবার (২৮ মে) দুপুরে ভোলার দৌলতখান উপজেলার  দক্ষিণ জয়নগর ইউনিয়ন ও ভোলার উপ-শহর বাংলাবাজার এলাকায় জামেয়া গাফরিয়া আসরাফুল উলুম মাদ্রাসার ছাত্রাবাস সহ একই এলাকায় গাছ পড়ে ৫ টি বসত ঘড় দুমড়েমুচড়ে যায়। এছাড়াও উপড়ে পড়েছে গাছপালা,বিচ্ছিন্ন হয়েগেছে বৈদ্যতিক সংযোগ। এতে পুরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জামেয়া গাফরিয়া আসরাফুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা রিয়াজুল ইসলাম ও মাওলানা ওমর ফারুক বলেন, দুপুর সাড়ে ১২ঃ৩০ মিনিটে দিকে মাদ্রাসায় শিক্ষার্থীদের ক্লাস চলাচালীন সময় হঠাৎ  ঝড়ে মাদ্রাসার ক্লাস রুম, ছাত্রাবাস ও লাইব্রেরি সহ ৪ টি ঘড় দুমড়েমুচড়ে যায়। এসময় আমরা মাদ্রাসায় ৮০ থেকে ৯০ জন শিক্ষার্থীদের উদ্ধার করে পাশের মসজিদে নিয়ে যাই। এতে মাদ্রাসার প্রায় ৫ শিক্ষার্থী আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় খোকন মুন্সি বলেন, হঠাৎ ঝড়ে মাদ্রাসার ৪ টি টিনের ঘর দুমড়ে মুচড়ে যায়।মাদ্রাসার ছাত্রদের ডাক চিৎকারে আমরা এগিয়ে এসে ভাঙ্গা মাদ্রাসার ঘড় থেকে তাদের উদ্ধার করতে সক্ষম হই।
ঝড়ে গাছ পরে বসত ঘর দুমড়েমুচড়ে যাওয়া একই ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামের ইউনুস মিয়ার স্ত্রী বলেন, বিলের থেকে কয়ডা মুগডাল  তুলে ঘরে বইসা পরিস্কার করতেছিলাম। হঠাৎ কালো মেঘ কইরা চারপাশ আন্দার হইয়া গেছে। সাথে সাথে বেমালা বাতাসেরলগে ঘরের পাশের রেন্ডি গাছ  ভাইঙ্গা ঘরের উপরে পরছে। এতে আমার ঘড়ডা ভাইঙ্গা তছনস হইয়া গেছে।একই রকম এই ইউনিয়নে আরও ২ টি ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিচ্ছিন্ন ভাবে ঝরে বসত ঘড় দুমড়েমুচড়ে যায়।
এদিকে ভোলা জেলা প্রশাসক মো. তৈফিক ই-লাহী চৌধুরী জানান, হঠাৎ ঝরে দৌলতখান উপজেলার বাংলাবাজার এলাকায় একটি মাদ্রাসার ও বেশ কিছু বসত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা প্রশাসনকে পাঠানো হয়েছে।এসময় তিনি আরও জানান ক্ষতির পরিমান তালিকা করা হচ্ছে। তালিকা করে তাদের পাশে দাড়ানোর আশ্বাস দেন তিনি।
ভোলা/ইবিটাইমস
জনপ্রিয়

কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার দৌলতখানে ঝড়ে মাদ্রাসার ছাত্রাবাস ও ৫টি ঘর বিধ্বস্ত

আপডেটের সময় ১০:১৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২