ভিয়েনা ০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধনের দাবি কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী ইরানে প্রায় দুই সহস্র লক্ষ্যবস্তুতে আঘাত: উপ-সাগর জুড়ে ইরানের পাল্টা হামলা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক : পরিপত্র জারি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধু বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ভিত্তি রচনা করে গেছেন : স্পিকার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • ৫৬ সময় দেখুন

ঢাকা: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ভিত্তি রচনা করে গেছেন। তিনি বলেন, এ বছর আমরা বাংলাদেশ- যুক্তরাজ্য সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করেছি। এসময় তিনি ১৯৭২ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়ায় রাণী এলিজাবেথের প্রতি কৃতজ্ঞতা জানান।

বুধবার রাজধানীর লা মেরিডিয়ানে রাণী এলিজাবেথ-২ এর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার বলেন, বর্তমানে যুক্তরাজ্য বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক বিনিয়োগকারী। এসময় দুদেশের সংসদীয় গনতন্ত্রের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন স্পিকার।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বক্তব্য রাখেন। এছাড়া বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বঙ্গবন্ধু বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ভিত্তি রচনা করে গেছেন : স্পিকার

আপডেটের সময় ০৬:১৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২