ভিয়েনা ০৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান “আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ প্রচারণায় বাধার অভিযোগে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন ১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে : জামায়াত আমীর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছোট-বড় সকলেই বিনামূল্যে চিকিৎসা দেয়া পাবে : মুজিবুর রহমান দেশে ইনসাফ কায়েম করতে চাচ্ছে জামায়াতে ইসলামী : অধ্যাপক মুজিবুর রহমান বর্ষা নিক্ষেপে স্বর্ণপদক পেলাে ঝালকাঠির মেয়ে ফারজানা

১১ দফা দাবিতে ভোলায় রবিদাস জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • ৪০ সময় দেখুন
সিমা বেগম (ভোলা সদর প্রতিনিধি): আর্থ সামাজিক, সাংস্কৃতিক ও জীবনমান উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায় ১১ দফা দাবিতে ভোলায় মানববন্ধন ও সমাবেশ করেছে রবিদাস জনগোষ্ঠী ক্ষুদ্র নৃগোষ্ঠী।
সোমবার (২৩ মে) সকালে ভোলা প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ রবিদাস ফোরাম ( বিআরএফ) ভোলা জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ রবিদাস ফোরাম ( বিআরএফ) ভোলা জেলা শাখার সভাপতি নিতাই রবিদাসের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাষ নন্দী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রবিদাস ফোরাম ( বিআরএফ) ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক গোপাল রবিদাস, যুগ্ম সম্পাদক প্রসোজিৎ রবিদাস, সাংগঠনিক সম্পাদক নিখিল রবিদাস, সহ-সংগঠনিক সম্পাদক মিঠুন রবিদাস প্রমুখ।
বক্তারা বলেন, নিজস্ব ভাষা, সংস্কৃতি, প্রথা ও প্রাচীন সমাজব্যবস্থার ক্ষুদ্র জনগোষ্ঠী রবিদাস সম্প্রদায়কে সরকারের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গেজেটে অন্তর্ভুক্ত করতে হবে। গেজেটে অন্তর্ভুক্ত করা ছাড়া এই জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন সম্ভব হবে না।
আমাদের দাবীসমূহ:
১. অবিলম্বে “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন” এর গেজেটে রবিদাস জনগোষ্ঠীকে অন্তর্ভূক্ত করতে হবে।
২. রবিদাসদের প্রতি অস্পৃশ্যতার চর্চা আইন করে নিষিদ্ধ করতে সংসদে উত্থাপিত “বৈষম্য বিরোধী আইন ২০২২” পাস করতে হবে।
৩. শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও সরকারী চাকুরীতে রবিদাসদের জন্য ৫% কোটা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। ৪. আগামীতে সংসদে রবিদাস জনগোষ্ঠীর জন্য ০৫ (পাঁচ) টি সংরক্ষিত আসনের ব্যবস্থা করতে হবে।
৫. পাদুকা শিল্পকে জাতীয় শিল্প হিসেবে ঘোষণা দিয়ে পাদুকা শিল্পের জন্য আলাদা শিল্পনগরী স্থাপন করতে হবে।
৬. সরকারী খাস/জমিদারী খাস, পরিত্যক্ত জমি ও দীর্ঘদিন যাবত বসবাসরত ভিটা দখলী শর্তে রবিদাসদের মাঝে চিরস্থায়ী বন্দোবস্ত প্রদান করতে হবে।
৭. রবিদাসদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও প্রথার সংরক্ষন, বিকাশ ও প্রসারে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রদান করতে হবে।
৮. অসহায় রবিদাস জনগোষ্ঠীর সার্বিক অগ্রগতির লক্ষে তাদের মাঝে সরকারী অনুদান, ভাতা, ত্রানসামগ্রী ও আশ্রয়ণ প্রকল্পের ঘর বিতরন করতে হবে।
৯. পাদুকা ও চামড়া শিল্প বিকাশ এবং শ্রমিকদের উন্নয়নের জন্য সরকারের একটি বিশেষ কমিশন গঠন করতে হবে।
১০. করোনাসহ বিভিন্ন দূর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্থ রবিদাস জনগোষ্ঠীর পাদুকা শ্রমিকদের বিশেষ আর্থিক প্রণোদনা দিতে হবে।
১১. জাতীয় বাজেটে পাদুকা শিল্পের ক্ষুদ্র উদ্যোক্তাদের কারখানা স্থাপন ও আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি যুক্ত করতে হবে।
ভোলা/ইবিটাইমস
জনপ্রিয়

এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

১১ দফা দাবিতে ভোলায় রবিদাস জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ

আপডেটের সময় ১২:৫২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২