ভিয়েনা ০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান “আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ প্রচারণায় বাধার অভিযোগে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন ১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে : জামায়াত আমীর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছোট-বড় সকলেই বিনামূল্যে চিকিৎসা দেয়া পাবে : মুজিবুর রহমান দেশে ইনসাফ কায়েম করতে চাচ্ছে জামায়াতে ইসলামী : অধ্যাপক মুজিবুর রহমান বর্ষা নিক্ষেপে স্বর্ণপদক পেলাে ঝালকাঠির মেয়ে ফারজানা

স্কুল থেকে বাড়ি ফেরা হলো না মাইশার, মায়ের সামনে সড়কে ঝড়ল প্রাণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • ৩৭ সময় দেখুন
সিমা বেগম (ভোলা প্রতিনিধি): ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ইলিশা ঘরপোড়া এলাকায় ইজিবাইক-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মাইশা নামে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা-সহ আরও ৪ জন গুরুতর আহত হয়েছে। পালিয়ে যাওয়ার সময় ট্রাক্টর চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
নিহত মাইশা সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামের মো. জসিম উদ্দিনের মেয়ে। সে হালিমা খাতুন গার্লস স্কুল এণ্ড কলেজের ৩য় শ্রেণীর শিক্ষার্থী।
সোমবার (১৬ মে) দুপুর সাড়ে এগারোটার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটি শেষে একটি ইজিবাইকে করে নিহত শিশু মাইশা তাঁর মায়ের সাথে বাড়ি ফিরছিলেন। ওই ইজিবাইকে তাদের সাথে আরও ৪ জন যাত্রী ছিলেন।
ইজিবাইকটি ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ইলিশা ঘরপোড়া এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইশা নিহত হয় এবং ইজিবাইকটি ভেঙেচুরে দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ট্রাক্টর চালক পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধাওয়া করে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
পরে পুলিশসহ স্থানীয়রা নিহতের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়। এবং আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। চালক আটক আছে। তবে তাৎক্ষণিকভাবে চালকের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোলা/ইবিটাইমস
জনপ্রিয়

এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্কুল থেকে বাড়ি ফেরা হলো না মাইশার, মায়ের সামনে সড়কে ঝড়ল প্রাণ

আপডেটের সময় ০৩:৩১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২