ভিয়েনা ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ভোলায় বৃষ্টি, নদী উত্তাল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • ৬৪ সময় দেখুন
সিমা বেগম (ভোলা সদর প্রতিনিধি): ঘূর্ণিঝড় অশনির প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় বৃষ্টি শুরু হয়েছে। বইছে হালকা বাতাস।
সোমবার (৯মে) সকাল থেকে বৃষ্টির সঙ্গে হালকা বাতাস বইতে শুরু করে। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।হাটবাজারে রোড এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি কমে যায়। খুব জরুরী কাজ ছাড়া অধিকাংশ মানুষ ঘর থেকে বের হয়নি।
এদিকে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদী উত্তাল হয়ে ওঠেছে। নদী তীরবর্তী এলাকার মানুষ আতঙ্কিত রয়েছে। তবে, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ভোলার কোথাও বেড়িবাঁধের কোন সমস্যা হয়নি বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ভোলা ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ।
ভোলা জেলা রেডক্রিসেন্ট সোসাইটি ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) কর্মকর্তা আব্দুর রশিদ  বলেন,পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ভোলার বিভিন্ন উপজেলায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়া অধিদপ্তর থেকে ২নং দূরবর্তি হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে।
তিনি বলেন, আমাদের স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছে। আমাদের অফিস সার্বক্ষনিকভাবে খোলা রাখা হয়েছে।
ভোলা জেলা ট্রলার মালিক সমিতির নেতা মো. ফারুক বলেন, সমুদ্র উত্তাল হওয়ায় অধিকাংশ মাছধরা ট্রলার ঘাটে ফিরেছে। কেউ কেউ সমুদ্রতীরের বিভিন্ন ছোট খালে আশ্রয় নিয়েছে। যারা এখনও ঘূর্ণিঝড়ের সংকেত পায়নি। তাদেরকে সংকেত পৌঁছে সতর্ক করার পাশাপাশি তীরে আনার চেষ্টা চলছে।
ভোলা/ইবিটাইমস/এম আর

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ভোলায় বৃষ্টি, নদী উত্তাল

আপডেটের সময় ০৪:৪০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২