ভিয়েনা ১০:০৮ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান “আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ প্রচারণায় বাধার অভিযোগে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন ১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে : জামায়াত আমীর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছোট-বড় সকলেই বিনামূল্যে চিকিৎসা দেয়া পাবে : মুজিবুর রহমান দেশে ইনসাফ কায়েম করতে চাচ্ছে জামায়াতে ইসলামী : অধ্যাপক মুজিবুর রহমান বর্ষা নিক্ষেপে স্বর্ণপদক পেলাে ঝালকাঠির মেয়ে ফারজানা

শ্রমিক দিবসে শ্রম ভবনে ঘুষের রাজত্ব ভাঙ্গুন : মোমিন মেহেদী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
  • ৪৮ সময় দেখুন

ঢাকা থেকে হাফিজা লাকীঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শ্রমিকের শ্রমের ন্যায্যমূল্য, শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রম ভবনে ঘুষের রাজত্ব ভাঙ্গুন। তা না হলে বঞ্চিত-নির্যাতিত শ্রমিকরা আন্দোলনে নামতে বাধ্য হবে।

১ মে ধারার কার্যালয়ে প্রেসিডিয়াম মেম্বার ও জাতীয় শ্রমিকধারার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ন্যায্য শ্রমমূল্য নিশ্চিতের মধ্য দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ; শ্রমিকরাই শক্তি, শ্রমিকরাই মুক্তি; আর তাই শ্রমিকদের হাত ধরে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করুন। কোথাও যেন শ্রমিক না ঠগে, সেই দিক বিবেচনা করে শ্রম ভবন, শ্রম আদালতে ঘুষ বাণিজ্য বন্ধ করুন।

এসময় বক্তারা আরো বলেন, বছরে একদিন শ্রমিকদের জন্য মায়া কান্না নয় তাদের শ্রমের ন্যায্যমূল্য নিশ্চিত করুন। তা না হলে দেশের যে উন্নয়নের চাকা তারা গতিশীল করে রেখেছে, তা বন্ধ হয়ে যাবে। সভা শেষে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ‘দ্রব্যমূল্য বৃদ্ধি-দারিদ্র-দুর্নীতি-সন্ত্রাস-খুন-গুম ধর্ষণ থামাতে জাগুন’ শীর্ষক ‘২৭ মে সারাদেশে পথসভা’র পোস্টার আনুষ্ঠানিকভাবে নেতাকর্মীদের হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, জোবায়ের মাতাব্বর প্রমুখ।

ঢাকা/ ইবিটাইমস

জনপ্রিয়

এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শ্রমিক দিবসে শ্রম ভবনে ঘুষের রাজত্ব ভাঙ্গুন : মোমিন মেহেদী

আপডেটের সময় ০২:২৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২