ভিয়েনা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি নিজেই এখন সংখ্যালঘু সম্প্রদায়- এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
  • ৫৩ সময় দেখুন
বাংলাদেশ ডেস্ক থেকে রিপন শানঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিতে নিতে, ভালো কাজের সমালোচনা করতে করতে বিএনপি নিজেই এখন সংখ্যালঘু সম্প্রদায়ে পরিনত হয়েছে । একুশ বছর রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হেন কোন নির্যাতন বাকি নেই যা বিএনপি করেনি । বিএনপির তৎকালীন মন্ত্রী ও সাংসদ মেজর হাফিজের নেতৃত্বে ও নির্দেশে লালমোহন তজুমদ্দিনের হিন্দু সম্প্রদায়ের ওপর নেমে এসেছিল অমানিশার অন্ধকার । গত বারো বছরে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা লালমোহন তজুমদ্দিনকে একটি সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ জনপদে পরিণত করেছি । আমি স্পষ্ট ভাষায় বলতে চাই- বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, ক্ষমতাসীন আওয়ামী লীগের উন্নয়ন ও অগ্রযাত্রার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের স্হান লালমোহন তজুমদ্দিনের মাটিতে হবেনা । ইনশাআল্লাহ জনগণের বিপুল ভালোবাসা নিয়ে, বিপুল ম্যান্ডেট নিয়ে দেশরত্ন শেখ হাসিনার জনবান্ধব সরকার আবার ক্ষমতায় আসবে ।
বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন উপজেলা শাখা আয়োজিত ইফতার মাহফিলে আজ, ১১৭, ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
এসময় এমপি শাওন আরো বলেন- আগামী নির্বাচনের বাকি মাত্র দেড় বছর । এখনো যারা তাদের নেতা ঠিক করতে পারেনি, তারা জনগনের ভোট আশা করে কীভাবে ! তারা দেশ চালাবে কী করে !
এমপি শাওন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন- লালমোহন তজুমদ্দিনে আওয়ামী লীগ এতোই সংঘবদ্ধ যে- ইনশাআল্লাহ বিএনপির শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়া এখানে নির্বাচন করতে এলেও পরাজিত হবেন ।
আজ ১ মে ২০২২, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক বজলুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ফখরুল আলম হাওলাদারের সঞ্চালনায় , লালমোহন উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে স্বশরীরে উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সভাপতি, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা প্রমুখ । উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল মোঃ নুরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ, লালমোহন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল সহ লালমোহন উপজেলা আওয়ামী লীগ , পৌর আওয়ামী লীগ , মহিলা লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ওলামা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের উপজেলা ও পৌরসভার সকল স্তরের নেতৃবৃন্দ ।
ভোলা/ইবিটাইমস
জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপি নিজেই এখন সংখ্যালঘু সম্প্রদায়- এমপি শাওন

আপডেটের সময় ০২:৩৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২