ভিয়েনা ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ভোলার ইলিশা ঘাটে নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সিসি ক্যামেরা চালু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
  • ৫৩ সময় দেখুন
সিমা বেগম, ভোলা প্রতিনিধিঃ ভোলার ইলিশা ফেরি ও ইলিশা লঞ্চঘাটে বসানো হয়েছে অত্যাধুনিক ক্লোজড সার্কিট ক্যামেরা। কঠোর নজরদারি ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ৯ টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ। এতে যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি কমবে অপরাধ এবং অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে জানায় পুলিশ।
ইলিশা ফেরি ও লঞ্চঘাটের প্রবেশমুখে অত্যাধুনিক এ সিসি ক্যামেরা বসানো হয়েছে। পাঁচ মেগাপিক্সেল প্রতিটি ক্যামেরার সঙ্গে রয়েছে মেমোরি কার্ড।
যাত্রীরা মনে করেন এটি অপরাধ দমন ও অপরাধী শনাক্তে কার্যকরী ভূমিকা রাখবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সিসিটিভি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন যাত্রীরা।
দুর্ঘটনা ও অপরাধমূলক ঘটনা ঘটলে দ্রুত পুলিশের কাছে তথ্য পৌঁছে যাবে। এতে কমবে অপরাধের মাত্রা এমনটাই প্রত্যাশা ভোলার পুলিশ সুপার সাইফুল ইসলামের।
পুলিশ সুপার সাইফুল ইসলাম (বিপিএম পিপিএম) জানান, ইলিশা ফেরি ও লঞ্চঘাটটি অনেক গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার যাত্রী এ ঘাট দিয়ে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা ও লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করে। গুরুত্বপূর্ণ এ ঘাটটিতে দুর্ঘটনা ও অপরাধমূলক কর্মকাণ্ড ঘটার শঙ্কা রয়েছে। তাই এই ঘাটটিতে অত্যাধুনিক ৯ টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। আরও ৩ টি বসানোর কার্যক্রম চলছে।
পুলিশ সুপার আরও জানান, এছাড়াও জেলার ভেদুরিয়া ফেরি ও লঞ্চঘাটসহ প্রত্যেক উপজেলার লঞ্চঘাট ও গুরুত্বপূর্ণ জায়গাগুলো পর্যাক্রমে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে এবং এসব ক্যামেরা জেলা পুলিশ মনিটরিং করবে বলেও জানান।
ভোলা /ইবিটাইমস
জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার ইলিশা ঘাটে নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সিসি ক্যামেরা চালু

আপডেটের সময় ০৫:৩৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২