ভিয়েনা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

শ্রমিকদের বেতন-ঈদভাতা দ্রুত দিন : মোমিন মেহেদী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
  • ৫০ সময় দেখুন

ঢাকা থেকে হাফিজা লাকীঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী সরকার এবং গার্মেন্টস-কল-কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক পক্ষের প্রতি আহবান জানিয়ে বলেছেন, শ্রমিকদের বেতন-ঈদভাতা দ্রুত দিন, যাতে করে তারা ঈদের আগেই তাদের প্রয়োজনীয় কেনাকাটা করতে পারেন।

২৪ এপ্রিল সকাল ১০ টায় যাত্রাবাড়ি থানা নতুনধারার খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, শ্রমিক দিবস আসলেই আমাদের রাজনৈতিক-প্রশাসনিক ব্যক্তিরা বলেন, শ্রমিকের অধিকার রক্ষায় সরকার এই করেছে, সেই করেছে; কিন্তু শ্রমিকদের দুঃখ বেদনা তারা দেখতে পায় না। যদি দেখতে পেতো শ্রমিকদের বেতন-ঈদ ভাতার জন্য আজ আমাদেরকে দাবি জানাতে হতো না, আন্দোলন করতে হতো না।

মতিঝিল থানা নতুনধারার সভাপতি তাহেরা আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার রবিউল আলম খান, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী,  ডা. মিথিলা খান, সবিহ উল আলম প্রমুখ।

ঢাকা/ ইবিটাইমস

জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শ্রমিকদের বেতন-ঈদভাতা দ্রুত দিন : মোমিন মেহেদী

আপডেটের সময় ০২:৪৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২