ভিয়েনা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

লালমোহনে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, বীজ ও উপকরণ বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৭:১১ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
  • ৬২ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে ২ হাজার ৫০০ কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার, বীজ ও ১৩ জন কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এসময় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সব সময়ই কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ বিঘা পর্যন্ত ভূমি উন্নয়ন কর মওকুফসহ উন্নত কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে কৃষিবিপ্লবের সূচনা করেছিলেন। ফলে কৃষিপণ্য উৎপাদনে অভূতপূর্ব সাফল্য আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭০% ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি দিচ্ছেন। ফলে দেশে এখন বড় সাফল্য এসেছে কৃষিতে। দেশ এখন এ খাতে স্বয়ংসম্পূর্ণ।

উপজেলা কৃষি অফিসার এএফএম শাহাবুদ্দিনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাসিরউদ্দিন মুন্সি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রফিকুল আমিনসহ আরো অনেকে।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, বীজ ও উপকরণ বিতরণ

আপডেটের সময় ০৬:৪৭:১১ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২