ভিয়েনা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ইউক্রেনের দক্ষিণে রুশ হামলায় নিহত ৩ কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী

পিরোজপুর জেলা বিএনপি’র কমিটি গঠন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
  • ৫০ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুর জেলা বিএনপি’র নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকালে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন ৩ সদস্য বিশিষ্ট ওই আহ্বায়ক কমিটি ঘোষনার তথ্য নিশ্চিত করা হয়।

নতুন গঠিত  ওই  কমিটিতে জেলা বিএনপি’র সদ্য বিলুপ্ত কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেনকে আহ্বায়ক, জেলার সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে সদস্য সচিব ও জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আকন্দকে সদস্য করে ওই কমিটি ঘোষনা করা হয়েছে।

নতুন গঠিত ওই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জেলার বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। তারা জানান, কেন্দ্র একটি   সুন্দর কমিটি ঘোষনা করেছেন।নতুন ঘোষিত ওই কমিটি জেলা বিএনপি’র রাজনীতিতে এক নতুন দিক উম্মোচন করবে।

উল্লেখ্য, নতুন গঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তিনি জেলা ছাত্রদলের সভাপতি থাকা কালে এরশাদ বিরোধী আন্দোলনে পিরোজপুর ও বরিশালের  আন্দোলনে  ব্যাপক ভূমিকা রেখেছেন।ওই সময় তিনি একাধীক মামলার আসামী হয়ে কারাবরন করেছেন।তিনি তার পিতা পিরোজপুরের বিশিষ্ট দানবীর আলহাজ আব্দুস ছোবাহান-এর প্রতিষ্ঠিত সদর উপজেলার তেজদাসকাঠী  কলেজে অধ্যাপনা করেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুর জেলা বিএনপি’র কমিটি গঠন

আপডেটের সময় ০৩:০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২