ভিয়েনা ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ইউক্রেনের দক্ষিণে রুশ হামলায় নিহত ৩ কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী

ঢাকায় কাভার্ডভ্যান চাপায় নিহত, লালমোহন থেকে RAB এর হাতে চালক গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
  • ৫৬ সময় দেখুন

লালমোহন(ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন থেকে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহতের ঘটনায় কাভার্ডভ্যান চালককে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

র‌্যাব-৮ ভোলার ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে উপজেলার বালুরচর এলাকার বাসিন্দা মো. ইলিয়াছের বাড়ি থেকে মো. বশির নামের ওই চালককে গ্রেফতার করা হয়। বশির  কালমা ইউনিয়নের চরলক্ষ্মী এলাকার মনিদ্দিন বাড়ির মো. নাছিরের ছেলে।

জানা যায়, বশির ঢাকায় কাভার্ডভ্যানের ড্রাইভার। গত বুধবার ভোরে উত্তরার আজমপু রবীন্দ্র সরণি এলাকায় আমির কমপ্লেক্সের সামনে একটি মটরসাইকেলকে চাপা দেয় সে। এসময় মটরসাইকেলে থাকা নারীসহ তিন আরোহী নিহত হন। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মটরসাইকেল চালকের ভাই আব্দুল কাদের বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় প্রধান আসামী করা হয় বশিরকে।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকায় কাভার্ডভ্যান চাপায় নিহত, লালমোহন থেকে RAB এর হাতে চালক গ্রেফতার

আপডেটের সময় ০৩:১৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২