ভিয়েনা ১১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ইউক্রেনের দক্ষিণে রুশ হামলায় নিহত ৩ কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী

পিরোজপুরে দু’কোটি টাকার ৪টি তক্ষক RAB এর হাতে আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • ৪৭ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে দু’কোটি টাকা মূল্যের ৪টি তক্ষক সহ উত্তম কুমার হালদার (২৯) নামের এক পাচার কারী র্যা বের হাতে  আটক হয়েছেন।

আটককৃত  উত্তম কুমার হালদার উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের নিরেন হালদারের পুত্র। রবিবার (১০এপ্রিল) সন্ধ্যায় RAB-৮ তাকে আটক করেছেন। তবে এ ব্যাপারে র্যা বের পক্ষ থেকে এখানো কোন তথ্য  বা প্রেস বিজ্ঞপ্তি জানানো হয় নি।

RAB-৮এর একটি সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে   উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের ১নম্বর মাটিভাঙ্গা ওয়ার্ডে অভিযান চালিয়ে ওই তক্ষক
সহ তাকে গ্রেফতার করা হয়। আটককৃত তক্ষক ৪টির মূল্য প্রায় দু’কোটি টাকা।র্যা বের ওই সূত্র জানান, তক্ষকগুলো পাচার কালে তা আটক করা হয়।

স্থানীয়রা জানান, আটককৃত উত্তম কুমার সহ স্থানীয় একটি প্রভাবশালী চক্র এই কারবারে সাথে দীর্ঘ দিন ধরে জড়িত রয়েছে।আর এ কারবারের সাথে উপজেলার শাঁখারীকাঠী, মাটিভাঙ্গা ও উপজেলা সদরের একটি প্রভাবশালী চক্র জড়িত রয়েছে।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, আটককৃতকে থানায় হস্তান্তর বা কোন মামলা দায়ের হয় নি। এ ব্যাপারে আমাদের কাছে কোন তথ্য দেয়া হয় নি।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে দু’কোটি টাকার ৪টি তক্ষক RAB এর হাতে আটক

আপডেটের সময় ০৩:৩৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২