ভিয়েনা ১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ইউক্রেনের দক্ষিণে রুশ হামলায় নিহত ৩ কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন

লালমোহনে মাদরাসা শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
  • ৫১ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে মাদরাসা শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করে হামলাকারীদের গ্রেফতার দাবী করেছে উপজেলা জমিয়াতুল মোদাররেসিন ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে লালমোহন চৌরাস্তা মোড়ে শতাধিক শিক্ষক এ মানববন্ধন করে।

জানা গেছে, বুধবার উপজেলার ভেদুরিয়া সেরাজিয়া ফাজিল মাদরাসার সিনিয়র আরবী প্রভাষক মাওলানা মো. বশির উল্যাহর উপর মাদরাসার সামনে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে ধলীগৌরনগর ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহে আলমের বড় ভাই ছবিরুল হক ও তার সহযোগিরা। পরে স্থানীয়রা বশির উল্যাহকে উদ্ধার করে লালমোহন স্বাস্থকমপ্লেক্স্রে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

মাদরাসা শিক্ষককে হত্যা চেষ্টার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে লালমোহন চৌরাস্তার মোড়ে মানববন্ধন করা হয়।

জমিয়াতুল মোদাররেছিন লালমোহন উপজেলা শাখার সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জমিয়াতুল মোদাররেছিন লালমোহন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও চতলা হাসেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু জাফর, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন বিশ^াস, সিনিয়র সহসভাপতি মো. হোসেন, ভেদুরিয়া সেরাজিয়া ফাজির মাদ্রাসার প্রভাষক মো. শফিউল্যাহ, দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহীম খলিল হাওলাদার, বাংলাদেশ বেসরকারি তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের লালমোহন শাখার সভাপতি মো. শাহাবুদ্দিন মিয়া প্রমূখ। মানববন্ধনে বক্তরা হামলাকারীদের দ্রæত গ্রেফতার করার দাবী জানান।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ জানান, মাদরাসা শিক্ষকের উপর হামলার প্রতিবাদে তার ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

ভোলা /ইবিটাইমস

জনপ্রিয়

সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে মাদরাসা শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেটের সময় ০৭:১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২