ভিয়েনা ১২:১১ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গাড়ি চাপায় RAB সদস্য নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • ৩২ সময় দেখুন

হবিগঞ্জ থেকে মোতাব্বির হোসেন কাজল: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে পিকআপ ভ্যান গাড়ী চাপায় মোটরসাইকেলে থাকা র‌্যাব সদস্য মাহমুদুল হাসান (৩৫) নিহত ও আরেকজন আহত হয়েছেন।নিহত র‌্যাব সদস্য যশোর জেলার বাসিন্দা এসএম মুরাদ হোসেনের ছেলে।আহত র‌্যাব সদস্য সাখাওয়াত আবু তাহেরকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে। তার বাড়ি চাঁদপুরে।তারা দুইজন শায়েস্তাগঞ্জ র‌্যাব ক্যাম্পে কর্মরত ছিলেন।

শনিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টায় জেলার চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জের শিমুলতলা নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ র‌্যাব ক্যাম্পের দুই সদস্য মোটরসাইকেলে করে দায়িত্ব পালনে বের হয়েছিলেন। শিমুলতলা নামক স্থানে পৌঁছলে একটি পিকআপ ভ্যান গাড়ী তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে দুইজন গুরুতর আহত হন।আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আহত মাহমুদুল হাসানকে মৃত ঘোষণা করেন।রাত প্রায় সাড়ে ১০টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম থেকে একটি হেলিকপ্টারে করে আহত অপর র‌্যাব সদস্য সাখাওয়াত আবু তাহেরকে ঢাকায় পাঠানো হয়।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব ও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালেহ আহাম্মদ বলেন পিকআপ ভ্যানের চাপায় র‌্যাবের এক সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

হবিগঞ্জ/ইবিটাইমস

জনপ্রিয়

চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গাড়ি চাপায় RAB সদস্য নিহত

আপডেটের সময় ১০:১৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২