ভিয়েনা ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমণ ৪ হাজার ছাড়িয়েছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
  • ৪০ সময় দেখুন

ঢাকা: দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ ৪ হাজার ছাড়িয়েছে। করোনাভাইরাসে একদিনে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৩৭৮ জন। গতকালের চেয়ে সংক্রমণ বেড়েছে ২ দশমিক ৬৩ শতাংশ। আজ দেশে সংক্রমণের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ করোনা আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১২৯ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ।

গত ২৪ ঘন্টায় ২৯ হাজার ৮৭১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৭৮ জন। গতকাল ২৭ হাজার ৯২০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩ হাজার ৩৫৯ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৮ লাখ ৮ হাজার ৯২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ৯ হাজার ৪২ জন। আজ ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং খুলনা বিভাগে ১ জন মারা গেছেন। তবে রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩৫১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৪৭ শতাংশ।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমণ ৪ হাজার ছাড়িয়েছে

আপডেটের সময় ০৫:৩৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২