ভিয়েনা ০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না : মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
  • ৪১ সময় দেখুন

ঢাকা: নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে আর কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপিনেতা এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না এবং একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে।তিনি বলেন, যুবদলকে অনুরোধ করব তারা যাতে স্বপ্ন দেখতে শুরু করে। তারা যেন স্বপ্ন দেখে একটি আধুনিক রাষ্ট্রের, একটি আধুনিক জাতি গঠনের।

বিএনপির মহাসচিব বলেন, জিয়াউর রহমান যখন যুবদলের প্রতিষ্ঠা করেছিলেন তখন তিনি এমন একটি দল গঠন করতে চেয়েছেন যে দল ভবিষ্যতে বিএনপিকে নেতৃত্ব দিবে, রাষ্ট্রকে নেতৃত্ব দিবে ও জাতি গঠনে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। ৪৩ বছরে জাতীয়তাবাদী যুবদল নিঃসন্দেহে তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পেরেছে।

মির্জা ফখরুল বলেন, আজকে বাংলাদেশের যে সংকটময় মুহূর্ত, সেই মুহূর্তে সবচাইতে বড় ভূমিকা পালন করতে হবে যুবদলকে। এই যুবদলের শক্তিকে কাজে লাগিয়ে সারা দেশের মানুষকে সংগঠিত করে এই ভয়াবহ দানবীয় যে সরকার আমাদের বুকের ওপর চেপে বসে আছে তাদেরকে পরাজিত করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, যে সরকার বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে আটক করে রেখেছে, অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদেরকে পরাজিত করতে যুবদলকে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে। আজকের সংকট কাটিয়ে উঠতে চাইলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।

যুবদল সভাপতি সাইফুল ইসলাম নীরবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চলনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না : মির্জা ফখরুল

আপডেটের সময় ০৫:৪৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১