ভিয়েনা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত

সিডনিতে করোনা সংক্রমণের নতুন রেকর্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • ৬৩ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে মঙ্গলবার করোনা সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় আরো নতুন এলাকায় লকডাউন জারি করা হয়।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের ঘোষণায় বলা হয়েছে, নতুন করে ৩৫৬ জন সংক্রমিত হয়েছে। মধ্য জুনে ডেল্টা ধরণ শুরু হওয়ার পর একদিনে আক্রান্তের এটি সর্বোচ্চ সংখ্যা।

অষ্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির ৫০ লাখেরও বেশি মানুষ গত সাত সপ্তাহ ধরে লকডাউনে রয়েছে। এখানে করোনা সংক্রমিত লোকের সংখ্যা পাঁচ লাখ আট হাজার ৫’শ জন। মারা গেছে এ পর্যন্ত ৩২ জন।

রাজ্য প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকলিয়ান বলেছেন, সরকারের লক্ষ্য হলো সংক্রমণ শুন্যে নামিয়ে আনা। কিন্তু দু:খজনকভাবে গত কয়েকদিন ধরে সংক্রমণ বাড়ছে।

এদিকে উপকূলীয় বায়রন বে শহরে  লকডাউন জারি করা হয়েছে। এর আগে নিউক্যাসল ও টামওর্থে লকডাউন জারি করা হয়।

উল্লেখ্য,সীমান্ত বন্ধ, লকডাউন, ভ্রমণের পর বাধ্যতামূলক কোয়ারেন্টিন এবং ব্যাপক পরীক্ষা ও ট্রেসিং এর মাধ্যমে অষ্ট্রেলিয়া সফলভাবে করোনা মহামারীকে নিয়ন্ত্রণ করতে পারলেও সম্প্রতি ডেল্টা ধরণের লাগাম টেনে ধরতে দেশটিকে বেশ বেগ পেতে হচ্ছে।

আড়াইকোটি জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ৩৭ হাজার লোক। মারা গেছে ৯৪০ জন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিডনিতে করোনা সংক্রমণের নতুন রেকর্ড

আপডেটের সময় ০৬:৩৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১