ভিয়েনা ০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর লাখাইয়ে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০ ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

লালমোহনে প্রতিদিনই চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তবুও বাড়ছে না সচেতনতা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
  • ৪২ সময় দেখুন

লালমোহন প্রতিনিধিঃ মহামারী করোনার সংক্রমণ রোধে ভোলার লালমোহনে প্রতিদিনই অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। তবুও যেন জনগণের মাঝে নূন্যতম সচেতনতা দেখা যাচ্ছে না।

আজ শনিবার দুপুরে লালমোহন উপজেলাধীন বদরপুর ইউনিয়নের নাজিরপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম।

এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় ও মাক্সবিহীন চলাচলের জন্য ৯জন কে ২২০০ টাকা জরিমানা করেন তিনি।

এদিকে সরকার কর্তৃক ঘোষিত দুই সপ্তাহের লকডাউন আগামী ২৩ জুলাই পর্যন্ত শিথিল করায় ও আসন্ন ঈদুল আজহা কে ঘিরে বাজারে সাধারণ মানুষের চলাচল বেড়েছে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া, রমাগঞ্জ ইউনিয়নের কর্তারহাট, রায়চাঁদ, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ বাজার, কালমা ইউনিয়নের ডাওরি বাজার, ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল সিকদার বাজারসহ লালমোহন সদর বাজার ঘুরে দেখা গেছে, ঈদের কেনাকাটার জন্য বাজারে নারী-পুরুষ শিশুসহ বেড়েছে মানুষের সমাগম। তবে এদের বেশিরভাগের মধ্যেই মাক্স পরিধানে অনিহা লক্ষ্য করা গেছে।

তবে ক্রেতা-বিক্রেতা কেউই মানছেন না স্বাস্থ্যবিধি, পড়তে দেখা যায়নি মাক্স, মানছেন না সামাজিক দুরত্ব।

অন্যদিকে সাধারণ মানুষের সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে ছোট বড় যান চলাচল। অতিরিক্ত যান চলাচলের ফলে দেখা গেছে যানজটের অতিপরিচিত চিত্র।

তবে ছিলনা স্বাস্থ্যবিধির বালাই। মাক্স পরতে দেখা যায়নি অধিকাংশ চালক ও যাত্রী কে। লকডাউন শিথিলতার সাথে সাথে যেন করোনা কেও ছুটি দেয়া হয়েছে।

সালাম সেন্টু /ইবিটাইমস

জনপ্রিয়

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে প্রতিদিনই চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তবুও বাড়ছে না সচেতনতা

আপডেটের সময় ০৬:৫৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১