ভিয়েনা ০৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র

হবিগঞ্জে ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার, পিস্তল উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
  • ৪৩ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ পরিচয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে আমীর হামজা (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি খেলনা পিস্তল, পুলিশের ইউনিফর্ম ও বেল্টসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার রাতে নবীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৌর শহরের খালেক মঞ্জিল জীম সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করে। সে সুনামগঞ্জ জেলার দিরাই থানার তেতুয়া গ্রামের জহুর আলীর ছেলে।

নবীগঞ্জ থানার (ওসি) ডালিম আহমেদ বলেন, বেশ কিছুদিন ধরে আমীর হামজা নিজেকে কখনো পুলিশ, কখনো ডিবি, আবার কখনো সিআইডি পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। সে পিস্তল দেখিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে নিজের স্বার্থ সিদ্ধি করত। একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস

জনপ্রিয়

১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার, পিস্তল উদ্ধার

আপডেটের সময় ০৭:৩৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১