ভিয়েনা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত মধ্যপ্রাচ্য পরিস্থিতি পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার : স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক বিমান চলাচলে নতুন নির্দেশনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
  • ৪১ সময় দেখুন

ঢাকা: বিশ্বজুড়ে চলমান করোনা সংক্রমণ রোধে ২০ দেশের ওপর বিধিনিষেধ আরোপ করে আন্তর্জাতিক ফ্লাইটের নির্দেশনা পরিবর্তন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার (৫ জুলাই) বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ৩৯টি দেশের ওপর শর্ত দিয়ে ১ মে থেকে শর্তসাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

করোনার সংক্রমণ ঠেকাতে গত ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক সব গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ করে বেবিচক। পরে প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে আটটি দেশে শর্ত দিয়ে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় সংস্থাটি।

তবে অভ্যন্তরিণ বিমান চলাচলের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী দেশে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। তবে মেডিকেল–সামগ্রী ও ত্রাণ পরিবহনসংক্রান্ত ফ্লাইট চলাচল এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এসব ফ্লাইট পরিচালনার সময় জীবাণুনাশক কার্যক্রম, সামাজিক দূরত্বসহ সব স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার নির্দেশনা দিয়েছে বেবিচক।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আন্তর্জাতিক বিমান চলাচলে নতুন নির্দেশনা

আপডেটের সময় ০৪:১৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১