ভিয়েনা ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধনের দাবি কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

বৃহস্পতিবার জেলা শহরে সিনোফার্ম ও ঢাকায় ফাইজারের টিকাদান শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • ৪১ সময় দেখুন

ঢাকা: বৃহস্পতিবার থেকে সারা দেশে সিনোফার্মের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত স্বাস্থ্য বুলেটিনে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক এবং জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন পরিকল্পনার সদস্য সচিব শামসুল হক এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সব জেলা হাসপাতাল, সদর হাসপাতাল অথবা ২৫০ শয্যা হাসপাতাল, চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এবং সৈয়দপুর সদর হাসপাতালে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পূর্বের মতো টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হবে।

শামসুল হক জানান, ঢাকা শহরের ৪৮টি কেন্দ্রের পরিবর্তে এখন ৪০টি কেন্দ্রে পূর্বের মতো একই সময়ে, একই নিয়মে টিকাদান কর্মসূচি চলবে। যারা রেজিস্ট্রেশন করে এসব কেন্দ্রে টিকা নিতে পারেননি, তারা এখন টিকা পাবেন। যারা অগ্রাধিকার তালিকায় আছেন, তাদের জন্য আজ থেকে রেজিস্ট্রেশন চালু হচ্ছে বলেও জানান তিনি। ঢাকার বাইরেও টিকা নেওয়া যাবে। তবে, রেজিস্ট্রেশন ছাড়া টিকা নেওয়া যাবে না।

অন্যদিকে, আগামীকাল থেকে ফাইজারের টিকাদান কর্মসূচি চালু হচ্ছে। পরিবহন করা কঠিন হওয়ায় ঢাকার সাতটি কেন্দ্রে টিকা দেয়া হবে। এগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। প্রবাসী শ্রমিক যারা ফাইরাজের টিকা ছাড়া বিদেশে যেতে পারছেন না এই মুহূর্তে শুধু তারা এই কেন্দ্রগুলো থেকে টিকা নিতে পারবেন।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বৃহস্পতিবার জেলা শহরে সিনোফার্ম ও ঢাকায় ফাইজারের টিকাদান শুরু

আপডেটের সময় ০৪:৪৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১