ভিয়েনা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত

করোনা প্রতিরোধে বাংলাদেশে আগামী ১ জুলাই থেকে ৭ দিন কঠোর নিষেধাজ্ঞা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
  • ৩৯ সময় দেখুন

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর নিষেধাজ্ঞা আরোপের পথে যাচ্ছে সরকার। পরে প্রয়োজনে এই নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক সপ্তাহ বাড়তে পারে।
এই সময়ে জরুরি সেবা ছাড়া মানুষ ঘর থেকে বের হতে পারবে না এবং অতীতের মত কোন মুভমেন্ট পাসও এবার থাকছে না। এই কঠোর বিধিনিষেধাজ্ঞা বাস্তবায়নে পুলিশ, বিজিবি, ব্যাটালিয়ন পুলিশ ছাড়াও সেনাবাহিনী টহলে থাকবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তাদের কর্তৃত্ব দেয়া থাকবে।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সোমবার (২৮ জুন) মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।
এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘১ জুলাই ভোর ৬টা থেকে ৭ তারিখ রাত ১২টা পর্যন্ত আমরা খুব কঠোর অবস্থানে যাচ্ছি।’
তিনি এটাকে এক ধরণের কঠোর নিষেধাজ্ঞা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, ‘এবার মুভমেন্ট পাস থাকবে না। কেউ বাইরে বের হতে পারবে না। যারা জরুরি কাজের সঙ্গে জড়িত তারা চলাচল করবে। ’
তিনি বলেন, ‘যেখানে যেখানে আইসোলেটেড করে দিয়েছি, মুভমেন্ট রেস্ট্রিকটেড করে দিচ্ছি, সেখানে সেখানে ইম্প্রুভ করেছে। সরকার যদি মনে করে আরও সাতদিন যেতে হবে, সেটাও বিবেচনায় আছে।’
আগামীকাল কঠোর বিধিনিষেধের বিষয়ে বিস্তারিত জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।

সচিব বলেন, ‘সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সবাই টহলে থাকবে। তাদেরকে যতটুকু সময় যা দরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অথরিটি দেয়া হয়েছে। বলা হয়েছে, যাতে কোনোভাবেই মানুষ গণহারে লকডাউন ব্রেক করতে না পারে। সেটা তারা মনিটরিং করবে।’
ঢাকা/ইবিটাইম/এমএন

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনা প্রতিরোধে বাংলাদেশে আগামী ১ জুলাই থেকে ৭ দিন কঠোর নিষেধাজ্ঞা

আপডেটের সময় ০৩:৩১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১