ভিয়েনা ০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধনের দাবি কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

শাটডাউনের আশঙ্কায় শিমুলিয়া-বাংলাবাজার ফেরিতে যাত্রীদের ভিড়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
  • ৪১ সময় দেখুন

ঢাকা ডেস্ক: লকডাউন নিষেধাজ্ঞার মধ্যেই শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরিতে যাত্রী পারাপার চলমান রয়েছে। এবার শাটডাউন ঘোষণার আশঙ্কায় আরও বেড়েছে যাত্রী পারাপার।

শুক্রবার (২৫ জুন) সকাল থেকে নৌরুটের ফেরিগুলোতে পণ্যবাহী ও জরুরি যানবাহনের সঙ্গে ঢাকা ও দক্ষিণবঙ্গগামী উভয়মুখী প্রচুর যাত্রী পারাপার করতে দেখা যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাট সংশ্লিষ্টরা জানান, লকডাউনের নিয়ম অনুযায়ী শুধু রোগী বহনকারী এবং জরুরি পণ্য পরিবহণের গাড়ি চলাচলের সুযোগ রয়েছে। কিন্তু চলমান নিষেধাজ্ঞা উপেক্ষা করেই যাত্রীরা ঘাটে ভিড় জমাচ্ছেন।

এদিকে, শিমুলিয়া ঘাটের প্রবেশমুখে চেকপোস্টে যাত্রীদের ঘাটে যাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে। লকডাউনের নির্দেশনা মানার আহ্বান জানানো হচ্ছে। কিন্তু যাত্রীরা বিভিন্নভাবে ঘাটে উপস্থিত হচ্ছে। বাংলাবাজার ঘাট থেকেও ফেরিতে করে শিমুলিয়া ঘাটে আসছেন অনেকে।

এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪ দিনের পূর্ণ ‘শাটডাউনের’ সুপারিশ সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী আরও কঠোর কিছু সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে ভাবছে সরকার। যেকোনো সময় এ ধরনের ঘোষণা আসতে পারে বলেও জানান প্রতিমন্ত্রী।

সরকারের এ ধরণের ঘোষণার বিষয়টা ভেবেই প্রয়োজন-অপ্রয়োজনে অনেকেই ঢাকা ছাড়তে শুরু করছেন। পরিবহন না থাকায় বেশিরভাগই পড়ছেন ভোগান্তিতে। এমনকি মানছেন না স্বাস্থ্যবিধিও।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শাটডাউনের আশঙ্কায় শিমুলিয়া-বাংলাবাজার ফেরিতে যাত্রীদের ভিড়

আপডেটের সময় ১১:৩২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১