ভিয়েনা ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধনের দাবি কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

কঠোর লকডাউনে মাঠে থাকতে পারে সেনাবাহিনী: প্রতিমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
  • ৪৭ সময় দেখুন

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রনে সোমবার (২৮ জুন) থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে ‘কঠোর লকডাউন’ জারি করা হয়েছে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। এই সময়ে জরুরি কারণ ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারবে না।

শুক্রবার (২৫ জুন) রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে কঠোর লকডাউন চলবে। এরপর প্রয়োজন হলে বাড়াব। কঠোভাবে যাতে সবাই এটা প্রতিপালন করে এজন্য বেশ কড়াকাড়ি থাকবে। মাঠে পুলিশ থাকবে, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি থাকবে। সেনাবাহিনীও থাকতে পারে।

তিনি জানান, মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যতে পারবেনা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে এ বিকল্প কিছু নেই।

এদিকে রাতে এ ব্যাপারে তথ্যবিবরণী প্রকাশ করেছে তথ্য অধিদপ্তর। এতে এ বিষয়ে বিস্তারিত আদেশ আগামীকাল শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কঠোর লকডাউনে মাঠে থাকতে পারে সেনাবাহিনী: প্রতিমন্ত্রী

আপডেটের সময় ০৫:০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১