ভিয়েনা ১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এইচএসসির ফরম পূরণ শুরু ২৯ জুন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
  • ১৯৬ সময় দেখুন

ঢাকা ডেস্ক: ঢাকা শিক্ষা বোর্ড উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের ২৯ জুন থেকে ১১ জুলাইয়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ফরম পূরণের নির্দেশনা দিয়েছে।

শুক্রবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে হবে।

এতে আরও বলা হয়েছে, এবার কোনো নির্বাচনী পরীক্ষা হবে না এবং এ সংক্রান্ত ফি আদায় করা যাবে না। কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীগণ আবেদন ফরম পূরণ করতে পারবে।

ফরম পূরণের জন্য বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের দুই হাজার ৫০০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শাখার শিক্ষার্থীদের এক হাজার ৯৪০ টাকা ফি দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অতিরিক্ত ফি আদায় করলে শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এইচএসসির ফরম পূরণ শুরু ২৯ জুন

আপডেটের সময় ১০:২৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১