ভিয়েনা ০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র

অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ১ কোটি ৯৯ হাজার ১৮৪ ও সিনোফার্মের ২৭ হাজার ৯৬৮ জন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
  • ৬৮ সময় দেখুন

ঢাকা: দেশে এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন ১ কোটি ৯৯ হাজার ১৮৪ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ২৭ হাজার ৯৬৮ জন।

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৬৩ লাখ ৪২ হাজার ৬৭৩ এবং নারী ৩৭ লাখ ৫৬ হাজার ৫১১ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪২ লাখ ৭৯ হাজার ১৬৯ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ২৭ লাখ ৩৩ হাজার ৬০৮ এবং নারী ১৫ লাখ ৪৫ হাজার ৫৬১ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৯ হাজার ৬৫ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৫০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এদিকে চীনের উপহার হিসেবে আসা সিনোফার্মের টিকার প্রয়োগ শনিবার থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত সারাদেশে টিকার প্রথম ডোজ নিয়েছেন ২৭ হাজার ৯৬৮ জন। এদের মধ্যে ১৩ হাজার ২২ জন পুরুষ এবং ১৪ হাজার ৯৪৬ জন নারী রয়েছেন।

চীনের সিনোফার্মের টিকা বাংলাদেশ পেয়েছে ১১ লাখ। এই টিকা দুই ডোজ করে সাড়ে ৫ লাখ মানুষকে দেয়া যাবে।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ১ কোটি ৯৯ হাজার ১৮৪ ও সিনোফার্মের ২৭ হাজার ৯৬৮ জন

আপডেটের সময় ০৬:১৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১