ভিয়েনা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২

তিন হাসপাতালে ফাইজারের টিকা, নিবন্ধিতদের অগ্রাধিকার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
  • ৩৫ সময় দেখুন

ঢাকা: রাজধানীর তিন হাসপাতালে সোমবার (২১ জুন) থেকে দেয়া হবে ফাইজারের টিকা। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত অনলাইন বুলেটিনে টিকা বিতরণ কমিটির সদস্য অধ্যাপক ডা. শামসুল হক এই তথ্য জানান।

শামসুল হক বলেন, ফাইজারের টিকার তাপমাত্রা সেনসিটিভ। তাই প্রাথমিকভাবে ঢাকা শহরের তিনটি হাসপাতালে এই ভ্যাকসিনটি দেয়া সিদ্ধান্ত হয়েছে। সেখানে প্রতিটি কেন্দ্রে গড়ে ১২০ জন মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে।

যারা আগে নিবন্ধন করেছেন তারা এখানে ভ্যাকসিন নিতে আসতে পারবেন বলেও জানান টিকা বিতরণ কমিটির এই সদস্য। তিনি বলেন, এই হাসপাতালগুলোকে কেন্দ্র হিসেবে বেছে নিয়ে যারা রেজিস্ট্রেশন করেছিলেন; কিন্তু টিকা নেননি কিংবা পাননি তাদেরকে এই ভ্যাকসিন দেওয়া হবে। সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

গত ৩১ মে কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় ফাইজারের এক লাখ ৬০২ ডোজ টিকা পায় বাংলাদেশ।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তিন হাসপাতালে ফাইজারের টিকা, নিবন্ধিতদের অগ্রাধিকার

আপডেটের সময় ০৪:০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১