ভিয়েনা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

ভোলায় টানা বর্ষনে বিপর্যস্ত জনজীবন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • ৩৭ সময় দেখুন

ভোলা প্রতিনিধি : ভোলায় সপ্তাহব্যাপী টানা বর্ষনে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জেলার উপর দিয়ে কখনো ভারী বর্ষন কখনো গুড়ি গুড়ি বয়ে যাচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন  সাধারন মানুষ। বিশেষ করে দিন মজুরদের দুর্ভোগ সবচেয়ে বেশী। বৃষ্টির  কারণে অনেকেই ঘর থেকে বের হতে পারেননি। উপকূলের দরিদ্ররগুলো বিপাকে পড়েছেন। এদিকে ভারী বর্ষনের কারনে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে প্লাবিত হয়েছে বাধের বাইরের বিস্তীর্ন এলাকা। দুর্ভোগে পড়েছেন নদীর তীরবর্তি এলাকার মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, গত ২৪ ঘন্টায় প্রবাহিত হয়েচে। এতে কিচু নিচু এলাকা প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবুল আখতার জানান, ভারী বর্ষনের কারনে মেঘনার পানি বেড়েছে, তবে এতে ভয়ের কিছু নেই। পরিস্তিতি স্বাভারিক রয়েছে। অন্যদিকে বৃস্টিতে ডুবে আছে ফসলের ক্ষেত। তবে কৃষি অফিস বলছে, বৃষ্টিতে উপকার হচ্ছে কৃষকদের। বিশেষ করে আউশের চারা রোপনে সুবধিা পাচ্ছেন কৃষকরা।

আবহাওয়ায় অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় জেলায় ৬৮.৫ মিলিমিটার বৃস্টিপাত হয়েছে। এরমধ্যে বুধবার (১৬ জুন) দুপুর পর্যন্ত ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ বৃষ্টি আরো কিছুদিন থাকবে।

জানা গেছে, গত কয়েকদিন থেকেই টানা বর্ষন। থেমে থেমে ভারী বর্ষন আবার গুড়ি গুড়ি বৃষ্টি। বৃস্টির কারনে শহরে নেই দেখা দিয়েছে যানবাহনের সংকট। দু’চারটি রিক্সার দেখা মিললেও অনেকেই যানবাহন সংকটে বিরম্বনার মধ্যর পড়েছেন।

চরপাতিলা থেকে ইউপি সদস্য বেল্লাল হোসেন জানান, জোয়ারের কারনে রাস্তাঘাট, ফসলের ক্ষেত তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন মানুষ। চর শাহজালাল এলাকার বাসিন্দা নাছির উদ্দিন বলেন, জোয়ারের পানিতে নিচু এলাকা ডুবেছে, তবে ঘরবাড়ি ডুবেনি। ভোলা আবহাওয়া অফিসের অবজারভার মাহাবুবুর রহমান জানান, সপ্তাহ ধরে পুরো জেলায় ভারি বর্ষন হচ্ছে, এ অবস্থা আরো কিছুদিন থাকবে, তবে ২০ জুনের পর বৃষ্টি কমতে পারে।

সাব্বির আলম বাবু/ইবি টাইমস

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় টানা বর্ষনে বিপর্যস্ত জনজীবন

আপডেটের সময় ০৬:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১