ভিয়েনা ১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে ৫৮ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা আবারও যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরো ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন লালমোহনে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মহান স্বাধীনতা দিবস উদযাপন ও উন্নয়ন সভা লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত লালমোহনে জ্বালানি তেলের তীব্র সংকট ! ভোগান্তিতে যানবাহন চালকরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

মেয়ে জামাই’র দায়ের কোপে শাশুড়ী নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
  • ৯২ সময় দেখুন

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে মোমেনা বেগম (৫০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে মেয়ে  জামাই। শনিবার (১৩ জুন) রাত দেড় টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোমেনা ওই এলাকার বাসিন্দা কাঞ্চন গাজীর স্ত্রী।

জানা গেছে, উত্তর মুরাদিয়া ৩নং ওয়ার্ড কাঞ্চন গাজী মেয়েকে দির্ঘদিন আগে চাঁদপুরের কচুয়া এলাকার বাসিন্দা মোঃ জামাল হোসেন(৪০) এর সাথে বিবাহ দেয়। বিবাহের পর থেকে মেয়ে জামাই জামাল তার বাড়িতে থাকত। গত ০৩/০৪ দিন যাবৎ হঠ্যাৎ মানসিক রোগ দেখা দেয় জামালের। সে না ঘুমিয়ে ঘরের মধ্যে হাটাহাটি করতে থাকে। গত রাতে তার শ্বাশুড়ি মোমেনা বেগম(৫০) তাকে ঘুমাইতে বললে সে হঠ্যাৎ করে দাও দিয়ে এলোপাথারী কোপাতে শুরু করে । যাতে মোমেনা বেগমের ঘারে, পিঠে ও পায়ে মারাত্মক জখম হয়।

রাতেই মোমেনা বেগমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে  বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সকাল সাড়ে ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

মোমেনা বেগমের ছেলে মো. কামল বলেন, ‘বোন জামাই আজ আমাদের এতিম করে দিয়েছে। সকাল সাড়ে ৬  টায়  মা মারাগেছে। এখন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য মাকে নিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে লাশ বাড়ি নিয়ে যাব।’

দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদি হাসান বলেন, মোমেনা বেগম (৫০) কে তার মেয়ের জামাতা কুপিয়ে জখম করেছে। জামাই জামাল হোসেন মানসিক রোগী। রাত ৩ টায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়া ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়ে। তবে বরিশাল নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়

ঘটনার পর থেকে আসামী পলাতক রয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

আব্দুস সালাম আরিফ/ইবি টাইমস

জনপ্রিয়

বরিশালে ৫৮ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মেয়ে জামাই’র দায়ের কোপে শাশুড়ী নিহত

আপডেটের সময় ০৯:৪৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১