ভিয়েনা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২

নির্বাচনের গুরুত্ব করোনার চেয়েও বেশি: সিইসি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৫:২০ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • ৪৪ সময় দেখুন

বরিশাল: প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার দাবি, নির্বাচন করোনাভাইরাস ছড়ানোর একমাত্র কারণ নয়। এর ১০০টি কারণের মধ্যে নির্বাচন একটি কারণ হতে পারে। তবে নির্বাচনের গুরুত্ব করোনার চেয়েও বেশি।

শনবিআর (১২ জুন) বরিশাল সার্কিট হাউজে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেন সিইসি।

তিনি বলেন, রাজশাহীতে নির্বাচনের প্রস্তুতি নেই সেখানে করোনা সংক্রমণ বেশি, বরিশালে নির্বাচনের প্রস্তুতি চলছে সেখানে করোনার সংক্রমণ কম। সব দেশেই নির্বাচন হচ্ছে। করোনার কারণে নির্বাচন বন্ধ থাকেনি, নির্বাচনের গুরুত্ব আলাদা—করোনার চেয়েও বেশি।

এসময়, মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা সিইসিকে বলেন, কিছু কিছু এলাকায় সহিংস পরিস্থিতি রয়েছে। আগের নির্বাচনেও এসব এলাকায় সহিংসতা হয়েছে।

সিইসি তাদের উদ্দেশে বলেন, কে কোন দলের তা বিবেচনা করা হবে না। আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

বরিশাল বিভাগে প্রথম ধাপে ১৭৩টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভায় নির্বাচন হবে আগামী ২১ জুন।

বরিশাল/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচনের গুরুত্ব করোনার চেয়েও বেশি: সিইসি

আপডেটের সময় ০৫:১৫:২০ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১