ভিয়েনা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী ইরানে প্রায় দুই সহস্র লক্ষ্যবস্তুতে আঘাত: উপ-সাগর জুড়ে ইরানের পাল্টা হামলা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক : পরিপত্র জারি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে

বাংলাদেশকে অতি ঝুঁকিপূর্ণ ভাবছে যুক্তরাষ্ট্র!

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
  • ৬১ সময় দেখুন

ঢাকা: করোনার সংক্রমণ হারের দিক থেকে বাংলাদেশসহ ৬১টি দেশকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য-বিভাগ। ঝুঁকিপূর্ণ দেশগুলোতে নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ দিয়ে নির্দেশনাও জারি করা হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ‘সিডিসি’ বিশ্বের বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি বিশ্লেষণ করে নতুন করে ভ্রমণ নির্দেশিকা প্রকাশ করেছে। এতে, বাংলাদেশ ছাড়াও অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মিয়ানমারকে তালিকাভূক্ত করা হয়েছে।

এছাড়াও অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় ফ্রান্স ও যুক্তরাজ্যের নামও রয়েছে। এ তালিকায় এশিয়ার অন্য দেশগুলো হলো বাহরাইন, ইরাক, কুয়েত, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, সৌদি আরব, সিরিয়া, উজবেকিস্তান ও ইয়েমেন।

মহামারির মধ্যে এসব দেশ ভ্রমণ না করতে পরামর্শ দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের। তবে, জরুরি প্রয়োজনে ভ্রমণের ক্ষেত্রে করোনার টিকা নিয়ে যাওয়ার ব্যাপারে ইতিবাচক মত দিয়েছে সিডিসি।

ঢাকা ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশকে অতি ঝুঁকিপূর্ণ ভাবছে যুক্তরাষ্ট্র!

আপডেটের সময় ০৩:০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১