ভিয়েনা ০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী ইরানে প্রায় দুই সহস্র লক্ষ্যবস্তুতে আঘাত: উপ-সাগর জুড়ে ইরানের পাল্টা হামলা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক : পরিপত্র জারি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে

স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগ নেতাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • ৪৬ সময় দেখুন

মাদ্রিদ, স্পেন : স্পেনের বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্পেন আওয়ামী লীগের নতুন কমিটির সদস্যবৃন্দ।

৮ জুন মঙ্গলবার  স্থানীয় সময় দুপুর ১২টায় মাদ্রিদের দূতাবাস মিলনায়তনে স্পেন আওয়ামী লীগের সভাপতি এএসআইআর রবিন ও সাধারণ সম্পাদক রিজভী আলমের নেতৃত্বে নতুন কমিটির নেতারা রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

এ সময় দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটিকে  পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক রিজভী আলম। পাশাপাশি নব-নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ সময় সংগঠনটির পক্ষ থেকে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম,  প্রথম সহ-সভাপতি একরামুজ্জামান কিরণ, বদরুল ইসলাম, কবির হুসেন, সাখাওয়াত হোসেন বাবলু, তোতা কাজী, যুগ্ম সম্পাদক তামিন চৌধুরী, আখতারুজ্জামান, আজম খান, জাহিদুল ইসলাম দিদার, হারুনুর রশিদ, বেলাল হুসেন, সাংগঠনিক সম্পাদক তাপস দেবনাথ ও বদরুল ইসলাম কামালী, আইন ও অভিবাসনবিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম, উপদপ্তর সম্পাদক আপন মন্ডল, সদস্য ফারহানা ইয়াসমিন, আফসার হুসেন নীলু, লুৎফুন নাহার, গালিসিয়া আওয়ামী লীগ নেতা আল আমিন প্রমুখ।

রাষ্ট্রদূত তার বক্তব্যে সকল মতভেদ ও বিভেদ ভুলে বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্ব এগিয়ে নিতে নেতাকর্মীদের ধৈর্য ধারণ করে সহিংসতা পরিহার করে দেশের ভাবমূর্তি প্রবাসে উজ্জ্বল করার আহ্বান জানান। তিনি স্পেন আওয়ামী লীগের নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বকুল খান /ইবি টাইমস

জনপ্রিয়

কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগ নেতাদের

আপডেটের সময় ১০:৫৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১