ভিয়েনা ০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধনের দাবি কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

রাস্তায় বেরিয়ে থাপ্পড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • ৭৮ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: রাস্তায় বেরিয়ে এক ব্যক্তির হাতে থাপ্পড় খেয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার (৮ জুন) পূর্বনির্ধারিত সফরে বের হওয়ার পর এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ভ্যালেন্স শহরের বাইরে তেইন-এল’হারমিটাজে ভ্রমণে যাওয়ার পর তিনি একটি বেড়ার দিকে হেঁটে যাচ্ছিলেন। তখন এক ব্যক্তির হাত স্পর্শ করেন ফরাসি প্রেসিডেন্ট। ওই ব্যক্তিই তার মুখে থাপ্পর বসিয়ে দেন। পরে কর্মকর্তারা এসে তাকে সরিয়ে নিয়ে গেছে।

এদিকে, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ম্যাঁক্রোকে যখন থাপ্পর দেওয়া হচ্ছিল, তখন ‘ম্যাঁক্রোবাদ নিপাত যাক’ বলে স্লোগান দেওয়া হচ্ছিল।

রাজনীতিবিদেরা এ ঘটনার নিন্দা জানিয়েছেন। দেশটির কট্টর-বামপন্থী নেতা জিন-লুস মেলেনকন এক টুইট বার্তায় বলেছেন, থাপ্পড়ের এই ঘটনায় তিনি প্রেসিডেন্টের প্রতি সংহতি প্রকাশ করছেন।

ফরাসি প্রধানমন্ত্রী জঁ ক্যাসটেক্স জাতীয় পরিষদে বলেন, যখন গণতন্ত্রের অর্থ হচ্ছে বিতর্ক, বৈধ মতপার্থক্য, তখন কোনোভাবেই সহিংসতা, গালি ও শরীরিক আঘাত হতে পারে না।

উগ্র-ডানপন্থী নেতা লি পেনও এই থাপ্পরের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, গণতান্ত্রিক বিতর্ক অনেক তিক্ত হতে পারে, কিন্তু শারীরিক সহিংসতা কখনোই সহ্য করা হবে না।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাস্তায় বেরিয়ে থাপ্পড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট

আপডেটের সময় ০৫:১৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১