ভিয়েনা ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে ৫৮ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা আবারও যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরো ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন লালমোহনে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মহান স্বাধীনতা দিবস উদযাপন ও উন্নয়ন সভা লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত লালমোহনে জ্বালানি তেলের তীব্র সংকট ! ভোগান্তিতে যানবাহন চালকরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ভয়াবহ আগুনে মুদি দোকান ভস্মিভূত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • ৫৬ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে ভয়াবহ আগুনে একটি মুদি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে। ভাই ভাই ট্রেডার্স নামে ওই ব্যবসা প্রতিষ্ঠানের কমপক্ষে ২৫ লাক্ষাধিক টাকার মালামল পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতে কালীগঞ্জ পৌর শহরের কোটচাঁদপুর সড়কের আড়পাড়া মোড়ে।

প্রতিষ্ঠানের মালিক আব্দুস ছালাম জানান, আমি মুদি ও হার্ডওয়্যারের সকল পন্যের ব্যবসা করি। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে দোকান বন্ধ করি। প্রতিদিন যাওয়ার আগে ফ্রিজসহ সকল সুইচ বন্ধ করে রেখে যায়। কিন্তু ঘটনার দিন ঘুর্নিঝড় ইয়াশের কারনে কয়েকদিন বিদ্যুৎ নাও থাকতে পারে ভেবে ফ্রিজের সুইচ অন রেখেই দোকান বন্ধ করে বাড়ি যায়। এরপর রাত তিনটার দিকে নাইট গার্ডের মাধ্যমে সংবাদ পায় দোকানের মধ্যে আগুন জ¦লছে। এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগের দোকানের মধ্যে থাকা সব ধরনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে দোকান মালিক ও ফায়ার সার্ভিস তাৎক্ষনিকভাবে ক্ষতির পরিমাণ বলতে না পারলেও দোকান মালিকের ছোট ভাই আবুল কালাম আজাদ জানায়, আগুনে প্রায় ২৫ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে তাদের।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের কাজ করি। আধা ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও তার আগে দোকানের সব মালামাল পুড়ে যায়। তবে আগুন লাগার সাথে সাথে আমাদের খবর দিলে হয়তো ক্ষতির পরিমাণ কম হতো ।

শেখ ইমন /ইবি টাইমস

জনপ্রিয়

বরিশালে ৫৮ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভয়াবহ আগুনে মুদি দোকান ভস্মিভূত

আপডেটের সময় ০১:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১