ভিয়েনা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী ইরানে প্রায় দুই সহস্র লক্ষ্যবস্তুতে আঘাত: উপ-সাগর জুড়ে ইরানের পাল্টা হামলা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক : পরিপত্র জারি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে

লন্ডনের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশের জ্যোৎস্না

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • ৪৫ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের মৌলভীবাজারের মেয়ে জ্যোৎস্না রহমান ইসলাম লন্ডনের বারা অব রেডব্রিজের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন।

জ্যোৎস্না মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের আব্দুর রহমান মন্নাফের মেয়ে। ২৯ এপ্রিল রেডব্রিজ কাউন্সিলের বার্ষিক ভার্চুয়াল মিটিংয়ে তাকে এ দায়িত্ব দেয়া হয়।

তার নির্বাচিত হওয়ার ঘটনাটিকে ব্রিটেনের রাজনীতিতে বাংলাদেশি নারীদের সাফল্যের ধারাবাহিকতার আরেকটি উদাহরণ বলে মনে করছেন সেখানকার বাঙালি প্রবাসীরা।

লন্ডনের রেডব্রিজে বসবাস করা জ্যোৎস্না রহমান ইসলামের স্বামী সাম ইসলামও একই কাউন্সিলের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

১৯৬৬ সালে লন্ডনে জন্মগ্রহণ করা জ্যোৎস্না বাবা-মায়ের সঙ্গে দেশে ফিরে এসে মৌলভীবাজার আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও মৌলভীবাজার সরকারি কলেজে পড়ালেখা করেছেন।

এরপর আবার ১৯৮৬ সালে তিনি লন্ডনে ফিরে যান। সেখানে লোকাল গভর্নমেন্টে চাকরির পাশাপাশি এমবিএ করেন। বর্তমানে রেডব্রিজ লেবার পার্টির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জ্যোৎস্না রহমান ইসলাম।

জ্যোৎস্নার বোন সাংস্কৃতিক সংগঠক হেলেন ইসলাম বলেন, মা-বাবার ইচ্ছা ছিল তাদের ছেলেমেয়েরা বাংলাদেশ এবং যুক্তরাজ্য দুই দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক পরিবেশে বেড়ে উঠুক। তাই আমাদের নিয়ে দেশে ফিরে এসেছিলেন। আমার বড়বোন কাউন্সিলর জ্যোৎস্না রহমান ইসলাম লন্ডন বারা অব রেডব্রিজের ডেপুটি মেয়র নির্বাচিত হয়ে বাংলাদেশ কমিউনিটির মুখ উজ্জ্বল করেছেন।

লন্ডনের কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর গণমাধ্যমেক বলেন, আমাদের মৌলভীবাজার জেলার গর্ব কাউন্সিলর জ্যোৎস্না লন্ডন বারা অব রেডব্রিজের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ কমিউনিটির মুখ উজ্জ্বল করেছেন।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লন্ডনের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশের জ্যোৎস্না

আপডেটের সময় ০৮:০০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১