ভিয়েনা ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে বসন্ধুরার এমডির বিরুদ্ধে মামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • ৭২ সময় দেখুন

ঢাকাঃ দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে মামলা হয়েছে।

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধারের পর তার বোন সোমবার আনভীরের বিরুদ্ধে এই মামলা করেন।

গুলশান জোনের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ওই তরুণীর গ্রামের বাড়ি কুমিল্লায় বলেও জানান তিনি। তরুণী রাজধানীর এাটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সাংবাদিকদের জানান, সোমবার সন্ধ্যার দিকে গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের ফ্ল্যাট থেকে ওই তরুণীর ফ্যানের সঙ্গে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

মামলায় করা অভিযোগ ও তথ্যের সূত্র ধরে  উপকমিশনার বলেন, মেয়েটির সঙ্গে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সম্পর্ক দুই বছরের। এর আগে এক বছর মেয়েটিকে বনানীর ফ্ল্যাটে রেখেছিলেন আনভীর। পরে সম্পর্ক খারাপ হওয়ায় মেয়েটি কুমিল্লায় চলে যায়। তবে গেল মার্চ মাসে মেয়েটি আবার ঢাকায় এসে গুলশানের ওই ফ্ল্যাটে থাকতে শুরু করে।

তিনি বলেন, ২৩ এপ্রিল একটি ইফতার পার্টি হয় ওই বাসায়। ওই পার্টির ছবি ফেসবুকে আপলোড করা হলে মেয়েটির সঙ্গে আনভীরের মনোমালিন্য হয়। পরে মেয়েটি তার বোনকে ফোন করে জানান, তিনি ঝামেলায় আছেন, যেকোনো মুহূর্তে তার যেকোনো ঘটনা ঘটতে পারে।

এই ফোনের পর কুমিল্লা থেকে সোমবার বিকেলে ঢাকায় আসেন ওই তরুণীর বোন। তবে গুলশানের ফ্ল্যাটটির দরজা ভেতর থেকে বন্ধ পান তিনি। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে শোবার ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

ঢাকা/ইবিটাইমস/আর

Tag :
জনপ্রিয়

এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে বসন্ধুরার এমডির বিরুদ্ধে মামলা

আপডেটের সময় ০৪:২৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১