ভিয়েনা ০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধনের দাবি কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

করোনায় আক্রান্ত হয়ে চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা.ফজলুল হকের মৃত্যুবরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
  • ৩৮ সময় দেখুন

অন লাইন ডেস্কঃ বাংলাদেশে গত দুই মাস যাবত প্রায় প্রতিদিনই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যুবরণের খবর প্রকাশিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ইসলামিয়া আই এন্ড লেজার সেন্টারের পরিচালক ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. মো. ফজলুল হক (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি পরিবার- পরিজন, সহকর্মী, বন্ধু, শিক্ষার্থীসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন

বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম ও চিকিৎসকদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম জানিয়েছেন যে, করোনাভাইরাসে আক্রান্ত ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) চক্ষু বিভাগের অধ্যাপক ডা. মো. ফজলুল হক বৃহস্পতিবার ২২ এপ্রিল বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ডা.ফজলুল হকের মৃত্যুবরণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী। তাছাড়াও মৃত্যুর

বিষয়টি আরও নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের চক্ষু বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আনিসুর রহমান ও গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউ বিভাগের মেডিকেল অফিসার ডা. হাবিব।

জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরেই অধ্যাপক নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ তিনি করোনায় আক্রান্ত হয়ে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই আজ তিনি মারা গেলেন।

অধ্যাপক ডা.ফজলুল হক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজের চক্ষু বিভাগে যোগদান করেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ছিলেন।

ডা. ফজলুল হকের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মোহাম্মদ ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তারা ফজলুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে ১৬৫ জন চিকিৎসক মারা গেছেন।

কবির আহমেদ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনায় আক্রান্ত হয়ে চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা.ফজলুল হকের মৃত্যুবরণ

আপডেটের সময় ০৪:২৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১