ভিয়েনা ০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর আফগানিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বান শফিকুরের পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাংকে হামলার দাবি ইরানের

হবিগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ৪ ব্যক্তি কে জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
  • ৪৫ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সকালে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান-এর নির্দেশে জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিতকল্পে এবং জনসচেতনতার নিমিত্তে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী হবিগঞ্জ জেলা সদরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তাছাড়া বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচলনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মোট ০৪টি মামলায় ০৪ জন ব্যক্তিকে সর্বমোট ২০০০/-  টাকা জরিমানা করা হয়।

এ সময় চৌধুরীবাজার, ঘাটিয়াবাজার এবং বানিয়াপট্টি এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয়কারী দোকান  ব্যতীত অন্যান্য যেসব দোকান সরকারি আদেশ অমান্য করে খোলা রাখা হয়েছিল সেগুলো বন্ধ করে দেয়া হয়।

এছাড়াও জনসাধারণকে মাস্ক পড়তে উদ্বুদ্ধ করা হয় এবং অবাঞ্ছিতভাবে বাইরে ঘোরাফেরা করা পথচারীদের ঘরে ফিরে যেতে অনুরোধ করা হয়। র‌্যাব এবং পুলিশের পৃথক দুইটি টিম এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে।

করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসনের এই উদ্যোগে সকলের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ৪ ব্যক্তি কে জরিমানা

আপডেটের সময় ১১:৪৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১